প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
মাহদীর মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নিজস্ব প্রতিবেদক ||
হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।শনিবার (৩ জানুয়ারি) রাত ১০টায় নিজেদের ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।ওই পোস্টে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানানো হচ্ছে।’সবাইকে শাহবাগ আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরএর আগে শনিবার রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।আরও জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ