প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
লালমনিরহাটে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
লালমনিরহাট প্রতিনিধি: ফারুক সূর্য ||
লালমনিরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধিদপ্তরের নির্দেশনায়, বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় এবং ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ লালমনিরহাট সদর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ লালমনিরহাট জেলা স্টেডিয়ামে গড়ালো অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫।জমকালো উদ্বোধনে শনিবার সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "তারুণ্যের শক্তিই আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। খেলাধুলার মাধ্যমে কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে আমরা একটি সমৃদ্ধ ও সুস্থ সমাজ গড়তে চাই।"সভাপতিত্ব ও আয়োজনঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান ও স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা সদস্য ও জেলা ক্রিকেট কোচ মোঃ জিকরুল ইসলাম ফাতেমী, জেলা ক্রীড়া সংস্থা সদস্য যাকোব রায়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনূর্ধ্ব-১৬ পর্যায়ের উদীয়মান ক্রিকেটাররা এতে অংশগ্রহণ করেন।টুর্নামেন্ট ইভেন্ট: অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত লালমনিরহাট জেলা স্টেডিয়ামে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ও উৎসবের আমেজ স্টেডিয়ামের ডিজিটাল স্কোরবোর্ডে ও ব্যানারে শোভা পাচ্ছে 'তারুণ্যের উৎসব ২০২৫' এর লোগো।স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে এমন আয়োজন থেকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য দক্ষ ক্রিকেটার উঠে আসবে। আগামী ৫ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ