প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ রোমান হাওলাদার সিরাজদিখান প্রতিনিধিঃ ||
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনের আয়োজনে শুক্রবার বাদ জুম'আ উপজেলার চর কুন্দুলিয়া মুন্সীবাড়ী জামে মসজিদ আঙিনায় সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি মিজানুর রহমান সিনহার সুস্থ্যতা কামনা ও মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বিজয় নিশ্চিতের জন্য দোয়া কামনা করা হয়। অনুষ্ঠান শেষে কাঙালী ভোজের আয়োজন করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ