প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
দিনাজপুরের নতুন ভূষিরবন্দরে বাস দুর্ঘটনায় নিহত- ৪ অনেকেই আহত আশঙ্কাজনক
মোঃ রাশেদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
দিনাজপুরের নতুন ভূষিরবন্দর এলাকায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।বিস্তারিত আসতেছে..
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ