প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
মাধ্যমিকের বাকি পাঠ্যবই কবে বিতরণ, যা জানালেন প্রেস সচিব
অনলাইন ডেক্স ||
নতুন বছরের প্রথম সরকারি স্কুলে বেই পৌঁছে দিয়েছে সরকার। তবে প্রাথমিকের সবগুলো বই দেয়া হলেও মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকের সব বই এখনো যায়নি। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সেইসব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে বলে দাবি করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে।এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের তুলে দেয়া হয়েছে। সময়মতো যেনো বাকি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া যায়, সেজন্য সরকার কাজ করছে।আসন্ন হজের বিষয়ে তিনি বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছে তাদের কাছে থেকে বেশি অভিযোগ নেই। বেসরকারিতে কীভাবে অভিযোগ কমানো যায় সে বিষয়ে কথা হয়েছে। রায়ের বাজারে অজ্ঞাত জুলাই যোদ্ধাদের সমাহিত করা হয়েছিল উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, এর মধ্যে আটজনকে শনাক্ত করা হয়েছে।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ