প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
নালঘর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদ কুরআন মাহফিল অনুষ্ঠিত।
মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি ||
চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন, নালঘর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে, প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে ২য় তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মোঙ্গল বার রাতে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসাবে, তাশরীফ পেশ করেন, ইসলামী আলোচক, মিডিয়া ব্যাক্তিত্ব , হযরত মাওলানা ক্বারী এম আব্দুল্লাহ আল মামুন। অত্র মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ পেয়ার আহম্মদ দুধু মিয়ার সভাপতিত্বে, এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাক্তার, এম এ সাত্তার। এই সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা নুরুজ্জামান খোকন ও কুমিল্লা জর্জ কোর্ট এডভোকেট মোহাম্মদ তোফায়েল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় আয়োজিত মাহফিলে মোহাম্মদ ইমাম হোসেন এর সঞ্চালনায়, বিশেষ মুফাচ্ছির হিসাবে তাশরীফ পেশ করেন, চ্যানেল নাইন ধর্মীয় আলোচক হযরত মাওলানা জালাল উদ্দীন রুমি, বীরচন্দ্র নগর মানসুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, আরবি প্রভাষক , হযরত মাওলানা আমিনুল ইসলাম, প্রতাপপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা আরবি প্রভাষক হযরত মাওলানা সানাউল্লাহ সাদী। নালঘর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদ খতিব মাওলানা মাহবুব বিন আব্দুল কাদের। উল্লেখ যোগ্য মাহফিলটি শুরু হয়ে থাকে , বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক ও বিভিন্ন কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে , শুরু হয়, বক্তাদের আলোচনা, এই সময় একটি গজল পরিবেশেন করে থাকে, ৮নং ওয়ার্ড যুব বিভাগ এর সেক্রেটারি মোহাম্মদ শাহিন কাদের। আয়োজিত মাহফিলে মহিলাদের সুবিধার্থে প্রজেক্টরের মাধ্যমে দেখার ব্যবস্থা করে থাকে অত্র মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ,
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ