প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
শেষ বিদায়ের পর গুলশানে ফিরলেন তারেক রহমান
অনলাইন ডেক্স ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর গভীর শোক ও বিষণ্নতা নিয়ে বাসায় ফিরেছেন তারেক রহমান। দিনভর জানাজা, দাফন ও আনুষ্ঠানিকতার পর তাকে সংযত, নীরব ও বিমর্ষ অবস্থায় দেখা যায়।বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গুলশানের ১৯৬ নম্বর বাসায় প্রবেশ করেন।এর আগে, বেগম খালেদা জিয়ার দাফনকে ঘিরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় দিনভর শোকাবহ পরিবেশ বিরাজ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও অতিরিক্ত ভিড়ের কারণে কয়েকটি স্থানে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়।শেষ বিদায়ের আবেগঘন মুহূর্তে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। কান্না, দোয়া ও নীরব প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় সাবেক প্রধানমন্ত্রীর দাফন। দাফন শেষে শোকাহত পরিবেশে বাসার পথে রওনা হন তারেক রহমান। সারাদিনের শোকের ভার ও ব্যক্তিগত বেদনায় তাকে গভীরভাবে বিমর্ষ ও নিঃশব্দ দেখা যায়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ