প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব, রাতেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন’
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে। তবে এ তথ্য ভুয়া বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মারুফ রায়হান খান।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘আমার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ক্লাসমেট ও ক্লোজ ফ্রেন্ড ছিলেন বেগম খালেদা জিয়ার অন্যতম সরাসরি চিকিৎসক। প্রতিদিন ওর সঙ্গে কথা হতো উনার আপডেট ও ক্লিনিক্যাল প্যারামিটার্স নিয়ে। কাল রাতেই আমরা বুঝতে পারছিলাম এই রাতটি আর হয়তো পার হবে না। গত প্রায় এক মাসের কনভারসেশন শেষ হলো এই মেসেজে। এতো খারাপ লাগছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।মহান আল্লাহ আমাদের শৈশবের প্রধানমন্ত্রীকে জান্নাতুল ফিরদাউস দান করুন। তিনি দল-মত ছাড়িয়ে বাংলাদেশের আপামর মানুষের প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন।(ফেসবুকে অজস্র মানুষ প্রচার করে বেড়াতেন উনি অনেক আগেই মারা গিয়েছেন, নানা কারণে ইচ্ছে করে সেটির ঘোষণা দেওয়া হচ্ছে না–এই কথাটি সম্পূর্ণ ভুল প্রচারণা। কাল রাতেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন।ডায়ালাইসিস পাবার পর তার ব্লাড প্রেশার ফল করতে শুরু করে। রাত ১১টার দিকে ৩ ধরনের, ২টার দিকে ৪ ধরনের প্রেশার বাড়ানোর ইনজেকশান একই সঙ্গে চলতে থাকার পরেও তার ব্লাড প্রেশার বাড়ানো যাচ্ছিল না। তখনই যা বোঝার আমরা বুঝে ফেলেছিলাম।রক্তের টোটাল কাউন্ট মাত্রাতিরিক্ত কমে গিয়েছিল। যার মাধ্যমে বোঝা যাচ্ছিল রোগপ্রতিরোধ ক্ষমতার মারাত্মক অবনতি হয়েছে। আর্টারি লাইনে ও এইচ বি ক্যাথেটার লাইনে অত্যন্ত নটোরিয়াস ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া গিয়েছিল, যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করছিল না।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ