প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ (সদর) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল দল।রবিবার ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, নীতিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আরও উল্লেখ করেন, ‘যেহেতু এখন দলের অবস্থান পরিবর্তন হয়েছে, তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি। আমি এনসিপি-র স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। দলের প্রতি আমার দায়বদ্ধতা আমি ভঙ্গ করিনি; কিন্তু এই মুহূর্তে দলের চেয়ে গণ-অভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।’জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও রবিবার যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন।তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাজনূভা জাবীন নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। বেশ কয়েকজন পদত্যাগের পাইপলাইনেও রয়েছেন বলে অনেকেই মনে করছেন।এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ