প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
দিনাজপুর-৩ আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল
মোঃ রাশেদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
দিনাজপুর-৩ সদর আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ে দলের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম মনোনয়ন গ্রহণ করেন।এসময় আগামীতে সুন্দর এবং সমৃদ্ধ দিনাজপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ