প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
যশোরে আজকে দেখা মেলেনি সূর্যের।
যশোর উপজেলা প্রতিনিধি জারিফ জাহান। ||
বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে। অতিরিক্ত শীতের কারণে যশোরের মানুষের বেহাল দশা। নিম্ন শ্রেণীর মানুষরা কাজে যেতে পারছে না। অতিরিক্ত শীত পড়ার কারণে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। কনকনে এই ঠান্ডায় বিপর্যয় পড়েছে যশোরের মানুষরা। ভোর থেকে সকাল দশটা পর্যন্ত ছিল ঘন কুয়াশা এর পাশাপাশি হালকা বৃষ্টিও হয়েছে যশোরে। অতিরিক্ত ঠান্ডার কারণে মানুষ নয় গৃহপালিত ও বাহিরের প্রাণীরাও পড়েছে বিপদে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার কারণে যানবাহন চলাচল ও নানারকম অসুবিধা দেখা দিয়েছে। এছাড়াও সর্দি কাশিসহ নানারকম ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে যশোরের মানুষ। যশোরে ঘরহীন মানুষদের জীবনে নেমে এসেছে বিপর্যয় এই ঠান্ডায়ও খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে এইসব মানুষদের কেউ খড়কুটো জ্বালিয়ে অথবা কাগজ জ্বালিয়ে আগুন পোহাচ্ছে এইসব মানুষরা। যশোরে তাপমাত্রা আরো কমবে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ