প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসসহ বিজিবির হাতে আটক-০১
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি ||
জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ মোঃ মাহফুজার রহমান (২৬) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে পৌর শহরের লাঙ্গলহাটি তিন রাস্তার মোড়ে ধানসিঁড়িঁ আবাসিক এলাকার একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ এর সিজার মূল্য ৪৩,০১,৭২০/-(তেঁতালিশ লক্ষ এক হাজার সাতশত বিশ) টাকা।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল লতিফুল বারী এর দিকনির্দেশনা মোতাবেক পাঁচবিবি বিশেষ এবং ব্যাটালিয়ন সদর হতে ০২টি বিশেষ টহলদল কর্তৃক লাঙ্গলহাটি তিন রাস্তার মোড় হতে আনুমানিক ১০০ গজ পাঁচবিবি ধানসিঁড়িঁ আবাসিক এলাকায় গোডাউন তল্লাশি করা হয়। এসময় গোডাউন তল্লাশীকালে বিপুল পরিমানে অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ মোঃ মাহফুজার রহমান (২৬) আটক করা হয়। আটককৃত উপজেলার পূর্বকড়িয়ার মোঃ বাবু হোসেন এর ছেলে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ