প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
কাকিনায় ডাক্তার কেমিস্ট বনাম ফারিয়া একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি: মোঃ বোরহান উদ্দিন ||
লালমনিরহাটের কাকিনায় ডাক্তার কেমিস্ট একাদশ ও ফারিয়া একাদশের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।খেলার উদ্বোধন করেন লালমনিরহাট জেলার সিভিল সার্জন অফিসার ডা. মো. আঃ হাকিম এ সময় তিনি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আসাদুজ্জামান আশা, প্রধান শিক্ষক, কাকিনা এম.আর.এম. উচ্চ বিদ্যালয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে।এ ছাড়াও খেলায় আমন্ত্রিত অতিথি ডা. আব্দুল কাদের গনি বলেন, মোবাইলে বিভিন্ন গেম খেলায় আসক্তি না হয়ে ছেলেমেয়েদের মাঠে খেলার আহবান করেন।নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইবেকারে ৫–৬ গোলে ডাক্তার কেমিস্ট একাদশকে পরাজিত করে ফারিয়া একাদশ বিজয় লাভ করে।খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ ম্যাচটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ