প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
দুই দলের প্রধান ও এক দলের মহাসচিবের বিএনপিতে যোগদান
মোঃ নুর -আমিন, নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দুই দলের শীর্ষ নেতা ও এক দলের মহাসচিব। বুধবার আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।বিএনপিতে যোগ দেওয়া দলীয় প্রধান দুই নেতা হচ্ছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।এছাড়া এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদও বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপি’র প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবে।শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরো ৭টি আসন ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়।ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।আসনগুলো হচ্ছে– ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাক্ষ্মনবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাগীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ