প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
১২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার এক।
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের নওগার ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান: ১২০ বোতল ফেন্সিডিল সহ ১ জন আসামি গ্রেফতার। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ জেলার ধামইরহাটে ২৩-১২-২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলাব গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রাত ১০.৩০ ঘটিকার সময় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নাহার ফিলিং ষ্টেশনে পৌছালে নাহার ফিলিং ষ্টেশনের সন্নিকটে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানকারী আসামি মোঃ মুরাদ হোসেন(২৭) মোঃ মোতাহার হোসেন,দৌলতপুর,থানা- ধামইরহাট, জেলা-নওগাঁ এর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয় এবং তার নিকটে থাকা চটের বস্তা তল্লাশী করা হয়। আসামির নিকট থাকা চটের বস্তা তল্লাশী করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার পুর্বক জব্দ করা হয়। এ বিষয়ে আসামির বিরুদ্ধে ধামইর হাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য মাদকবিরোধী অভিযান আরো জোরদার করবে বলে। তিনি নওগাঁ জেলা থেকে মাদক নিয়ন্ত্রণে সকল শ্রেণীর পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ