প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
তেঁতুলিয়ায় অবৈধ ডেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন কালে অভিযান , আসামীদের পলায়ন , মালামাল জব্দ ও মামলা প্রক্রিয়াধীন
মুস্তাক আহমেদ,তেঁতুলিয়া, পঞ্চগড়। ||
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ ডেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের সময় অভিযান পরিচালনা করেছে উপজেলা ভূমি কর্মকর্তা। আসামীরা অভিযানের অবস্থান টের পেয়ে পলায়ন করেছে। এসময় অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত মেশিন পাইপ ও উত্তোলনকৃত পাথর জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ বিকালে এক গোপন সূত্রের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আকাশ ও তেঁতুলিয়া মডেল থানার এস আই (নিরস্ত্র) বিধান চন্দ্র রায়ের সাথে চৌকস টহল টিম অভিযান পরিচালনা করেন। এসময় দেবনগড় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রা জব্দকৃত মালামাল উদ্ধার করতে সহযোগিতা করেছেন।তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মৌজা-শেখাগছ, জেএল নং-৩২, এসএ খতিয়ান নং-৫৩১, দাগ নং- ৩৪৩৩ এর জমি হইতে আসামীগণ অবৈধ ভাবে ডেজার মেশিন দ্বারা পাথর ও বালু উত্তোলন করিতেছিল।জব্দকৃত মালামালের মূল্য মামলার এজারে বর্ণিত মূল্য অনুযায়ী একানব্বই হাজার টাকা। জব্দকৃত মালামালের মধ্যে একটি একটি মেশিন, ৮০ ফিট পাইপ, ও পাথর।পালাতক আসামীদের নামে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। দেবনগড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: আসাদুজ্জামান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন ।তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাসেদুল ইসলাম বলেন জব্দকৃত মালামাল জব্দতালিকা করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলে ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেটেএস এম আকাশ কে অভিযানের কথা বলি এবং অভিযান পরিচালনা করা হয়। গোপন আস্তানার খবর পেতে ও নির্বাচনী কাজে ব্যস্ত থাকার এই সুযোগে আসামীরা আমাদের অভিযানের কথা টের পেয়ে যায়। পরে মালামাল জব্দ করা হয় এবং বিশেষ আইনে মামলার প্রক্রিয়া চলমান। তেঁতুলিয়ায় আর কখনও অবৈধ ভাবে ড্রেজার মেশিন চলতে দেয়া হবে না। এবং ভবিষ্যতেও না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ