প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
ভান্ডারিয়ায় সুন্দরবনের দূষণ হ্রাস ও পরিবেশ উন্নয়নে যুব ফোরাম সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণ
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ ||
পিরোজপুরের ভান্ডারিয়ায় জার্মানির সহযোগি সংস্থা হেলভেটাস ও জার্মানি সরকারের আর্থিক সহায়তায় রূপান্তর কর্তৃক বাস্তবায়িত ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় যুব ফোরাম সদস্যদের দুইদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুসংস্থান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরবন রক্ষায় করণীয় বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়।রবি ও সোমবার (২১ ও ২২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার বিআরডিবি হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রেহেনা আক্তার।প্রধান অতিথির বক্তব্যে তিনি প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।রূপান্তরের পিরোজপুর জেলার প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া এর সার্বিক সহযোগিতায় দুইদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনে প্রভাব,যুব নেতৃত্বের করনীয় ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলা যুব ফোরামের ৩১ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে যুব ফোরামের সদস্যরা প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন হোসেন ও নাসরিন সুলতানা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ