প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
লালমনিরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন নিলেন রোকন উদ্দিন বাবুল
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি : মোঃ বোরহান উদ্দিন ||
লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. রোকন উদ্দিন বাবুল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা রোকন উদ্দিন বাবুল স্থানীয় পর্যায়ে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।মনোনয়নপত্র সংগ্রহের সময় তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে লালমনিরহাট-২ আসনের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।” তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের সমস্যা সমাধানই তার মূল অগ্রাধিকার।এদিকে তার মনোনয়ন সংগ্রহের খবরে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করছেন, দলীয় মনোনয়ন পেলে রোকন উদ্দিন বাবুল এই আসনে বিএনপিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবেন।উল্লেখ্য, লালমনিরহাট-২ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ