প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা
আজ সোমবার সকালে (২২ ডিসেম্বর) বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন।
দিনমজুরদের চলাচলে দুর্ভোগ বেড়েছে রিকশাচালকসহ দিনমজুররা কাজে যেতে না পারায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন। নির্ণয়ের মানুষরা
নওগাঁ জেলার বদলগাছী উপজেলা কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত তিন দিন ধরে সূর্য মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এ কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শীতের প্রকোপ বেশি থাকায় শিশু ও বয়স্কদের বাড়ির বাইরে বের হওয়া এড়িয়ে চলা উচিত।
বার্তা প্রেরক
(মোঃ রাফি হোসেন)
(নওগাঁ জেলা ) প্রতিনিধি
মোবা:০১৭৪২-২২৩১৯০
তাং ২২-১২-২০২৫
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ