প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই
মোঃ আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি। ||
আজ রোজ শনিবার পঞ্চগড় জেলা কেন্দ্রীয় টার্মিনালে মাহবুব নামে একজন ড্রাইভারকে একটি পানের দোকান উপহার দিলেন তার শ্রমিক ভাইয়েরা।মাহবুব সাহেব জানান তিনি শ্যামলী গাড়িতে দীর্ঘদিন গাড়ি চালিয়েছে হঠাৎ ঠাকুরগাঁয়ে এক রোড এক্সিডেন্ট এ তার পা ভেঙে কয়েক টুকরো হয়ে যায় এতে সে চলাফেরা করতে পারে না মাহাবুব সাহেবের পা সেরে উঠতে আরো সময় লাগবে তিনি জানান ১৬৬০ তিনি একজন রানিং শ্রমিক ১৬৬০ এর যারা দায়িত্বে ছিলেন মাহবুব সাহেবকে চিকিৎসার জন্য খরচ দিয়েছিল ।কিন্তু বর্তমান সংসার চালাতে গিয়ে টানা পড়া পড়তে হয়েছে মাহবুব সাহেবকে কিছু পরিচিত চালক ও বাইরের চালক সঙ্গে কথা বলে বিশেষ করে প্রবাসীদের সঙ্গে সুসম্পর্ক থাকায় প্রবাসী চালকের সাড়া পেয়ে পঞ্চগড়ের চালাকদের সহযোগিতায় মাহবুব সাহেবকে চলার মত একটা প্রতিষ্ঠান দাড় করে দিয়েছে ।তার সঙ্গে পরিচিত ভাইয়েরা দোকানটি উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোঃ মামুন ইসলাম, মো: নজরুল ইসলাম, মোঃ রুবেল ইসলাম, মোঃ সাঈদী হাসান, মোঃ আল আমিন হোসেন, মোঃ মমিনুর ইসলাম, মো: লিমন ইসলাম, উপস্থিত ছিলেন পঞ্চগড়ের আরো অনেক শ্রমিক বৃন্দ সকলের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ