প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
তুষভান্ডারে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি: ||
শহীদ ওসমান হাদির স্মরণে তুষভান্ডারে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ ডিসেম্বর) বাদ জোহর তুষভান্ডার স্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এ সময় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি দেশ ও মানুষের জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং রাষ্ট্রীয়ভাবে শহীদদের মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।গায়েবানা জানাজায় অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ