প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
পুলিশের ডেভিল হান্ট অপারেশন সহ ৩ আসামি গ্রেফতার
মোঃ ফজল উদ্দিন,, ছাতক উপজেলা প্রতিনিধি ||
ছাতক থানা পুলিশের ডেভিল হান্ট অপারেশনের সহ ৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গত রাতে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে একজন চোরাচালান মামলার আসামি রয়েছ।ছাতক থানার মামলা নং-২৪, তারিখ-১৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা- THE SPECIAL POWER ACT 1974, 25-B(1)(b)(2)/25-D. এর আসামি মোঃ এমদাদুল হক তুহিন (৩৮)-কে গ্রেফতার করা হয়। সে বরিশাল জেলার উজিরপুর থানার জুগিরকান্দা গ্রামের মোঃ লিয়াকত আলী মোল্লার ছেলে,বর্তমানে ছাতক পৌরসভার তাতীকোনা এলাকার ভাড়াটিয়া বাসিন্দা।এদিকে ছাতক থানার মামলা নং-১৫,তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ইং ধারা-The Special Powers Act, 1974 Section 15/3)/25D.এর তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ আব্দুল হালিম শিপন (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে। সে ছাতক উপজেলা যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক, কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র।অপর আসামি মো.সোহাগ মিয়া (২৮),ভাতগাঁও ইউনিয়নের জহির পুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র ও ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ