প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দর পরিদর্শনে বিএনপি
অনলাইন ডেক্স ||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক। জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ সংবর্ধনা স্মরণীয় হয়।অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।দলীয় নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ