প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
সুনামগঞ্জ-১ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী ডা. রফিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ।
শফিকুল বারি, সুনামগঞ্জ প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর ) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহের সময় ডা. রফিকুল ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।ফরম সংগ্রহ শেষে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা এবং এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ সুনামগঞ্জ-১ আসনের জনগণ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ