প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
আমীর হামজার মাহফিলে যুবক হত্যা
অনলাইন ডেক্স ||
কুষ্টিয়া ২ আসনের জামায়াত প্রার্থী জনপ্রিয় বক্তা মুফতি আমীর হামজার পাবনায় ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বচসায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। পাবনা শহরের দারুল আমান ট্রাষ্ট এলাকায় রাত ৯ টার দিকে ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে সুজন মোল্লা (২৮) নামের এক যুবককে আরেক যুবক ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে দ্রæত হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলাম (২০) নামে এক তরুণকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।রাত ১১ টার দিকে পানা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকাল‘কে বলেন, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে ৷ নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। অন্যদিকে, আটককৃত সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।পুলিশ জানায়, জামায়াতের সাবেক নায়েবে আমীর ও কয়েকবারের সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহান প্রতিষ্ঠিত দারুল আমান ট্রাস্টে আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে সুজন ও সোহানের মধ্যে বাগতিন্ডা হয়। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সোহান ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। তবে এটি কোন রাজনৈতিক ঘটনা নয় ; এবার জামায়াতের কর্মি সমর্থক নয় বলে জানান ঐ কর্মকর্তা।পরে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ২ আসনের জামায়াত প্রার্থী জনপ্রিয় বক্তা মুফতি আমীর হামজা, পাবনা -৫ সদর আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইন প্রমুখ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ