প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
প্রেসক্লাব আলফাডাঙ্গার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
জাফর আলী, ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদপুর। ||
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব আলফাডাঙ্গার সদস্যরা সম্মাননা জ্ঞাপন করেন।অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগ স্মরণ করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়। তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, রাষ্ট্র ও সমাজের সকল স্তরে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রেসক্লাব আলফাডাঙ্গার নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলাপূর্ণ ও ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ