প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
শেখ শাহরিয়ার,জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বাঙালি জাতির স্বাধীনতার মহান এই দিনটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে। সকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের উদ্যোগে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও একটি বিজয় মেলার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে বেলা ১১:৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হবে।বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলি জনসাধারণের দর্শনের জন্য খোলা রাখা হয়েছে এবং রেল, স্টিমার ও অন্যান্য জলযানগুলো সজ্জিত করা হয়। এছাড়া শহরের সব গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা গুলি আলোক সজ্জায় বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। মহান এই বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে খুলনায় সারা জেলা জুড়ে জাতীয় পতাকা সজ্জা ও বর্ণাঢ্য আয়োজন লক্ষ্য করা গেছে যা স্বাধীনতার পুণ্য স্মৃতি ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার প্রকাশ
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ