প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
সিরাজদিখানে নিষিদ্ধ কীটনাশক বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা!
সিরাজদিখান প্রতিনিধিঃ ||
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ ও অননুমোদিত কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স শামীম ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে দেখা যায়, মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।এ সময় ৭ টি কার্টুনে আনুমানিক ৭০ কেজি বাসুডিন নামের নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কীটনাশক উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ করের জিম্মায় হস্তান্তর করা হয়। মোবাইল কোর্টে তিনিই প্রসিকিউশন প্রদান করেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং ক্ষতিকর পণ্য বাজারজাতকরণ বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ