প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
ভেড়ামারায় অস্ত্রের মুখে জিম্মি করে হাইস গাড়ি ডাকাতি
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি: মোঃ ইখলাস হোসেন ||
কুষ্টিয়ার ভেড়ামারায় অস্ত্রের মুখে জিম্মি করে হাইস মাইক্র থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মোকারিমপুর মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী প্রাইভেটকারের মালিক শিমুল জানান, ঈশ্বরদী রূপপুর থেকে গাড়ির গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত গাড়িটির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে থাকা নগদ ৩২ হাজার ৮ শতটাকা ছিনিয়ে নেয় তারা।এ সময় গাড়ির চালক হিমেলকে মারধর করা হয়। গাড়িতে থাকা বাপ্পি ঘটনার একটি ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়।এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ