প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
পোরশায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পোরশা নওগাঁ প্রতিনিধি, এম এ মান্নান ||
উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে ১৪ই ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোসামাত নাবিলা ফেরদাউস ।আরো উপস্থিত ছিলেন থানা ইনচার্জ অফিসার মোঃ জিয়াউর রহমান ,প্রাণী সম্পদ কর্মকর্তা ,কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত সভায় বক্তারা বলেন ১৪ই ডিসেম্বর এই দিনে সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক ,সাংবাদিক ,চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ,শিল্পী ,সাহিত্যিক ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে হিচড়েবের করে নিয়ে যায় ।পরে তাদের হত্যা করে ফেলে রাখে নিভৃত অন্ধকারে।এই দিবসটি জাতীয়ভাবে পালন করা হয় ।বুদ্ধিজীবীরা আমাদের দেশের গৌরব তাদের হত্যা করা দেশের জন্য অনেক ক্ষতি সাধন হয়েছে।পরিশেষে সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ