প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
পোরশায় এনসিপির উপজেলা কমিটি গঠন উপলক্ষে প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নওগাঁ পোরশা প্রতিনিধি এম এ মান্নান ||
নওগার পোরশায় এন সি পি দলের উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে প্রাক - প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বৈকাল ৫টায় সারাই গাছী কালিনগর স্কুল মাঠে উপজেলা এনসিপি দলের আয়োজনে প্রাক প্রস্তুতি সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজার রহমান চৌধুরী (রুবেল) এন সি পি নওগাঁ জেলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেওয়ান মাহবুব আলী হাসান( সোহাগ) যুগ্ন আহবায়ক নওগাঁ জেলা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ বাচ্চু, প্রস্তাবিত কমিটির আহবায়ক পোরশা উপজেলা এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নওগাঁ। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ,বিভিন্ন পেশাজীবী সাধারণ মানুষ ,সাংবাদিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আমরা আওয়ামীলীগ , বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের দেশ চালানোর অভিজ্ঞতা দেখেছি। তারা দেশের উন্নয়ন না করে নিজের ভাগ্যের উন্নয়ন করেছে ।যার কারণে আওয়ামী সরকারের এমপি, মন্ত্রীরা আজ দেশ থেকে পালিয়ে বিদেশে গমন করেছে ।তাই আমরা বলতে চাই আমরা দেশের মানুষের কথা ভাববো এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনবো এই প্রতিজ্ঞা নিয়ে এনসিপি দল প্রতিষ্ঠিত হয়েছে ।আমরা আপনাদের সুখে-দুখে পাশে থাকব। আপনারা আমাদের জয়যুক্ত করেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব এই প্রতিজ্ঞা ব্যক্ত করলাম।পরিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এনসিপি দল বাংলাদেশ নাগরিক পার্টিতে যোগদান করার আহ্বান জানান এবং এই দলকে শক্তিশালী করার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (শাপলা কলি) মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ