প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ে( ৫০ বিজিবির) অভিযানে ৫০ পিজ নেশা জাতীয় ট্যাপেন্টডল সহ আটক ১
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি ||
ঠাকুরগাঁওয়ে ৫০ ব্যাটালিয়ান বিজিবি বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে( ১১ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে জগদল বিওপি অধিনে একটি বিশেষ টহলরত দল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগদল বিওপি সীমান্তে উওর কোলোনি নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০১ জন আসামীকে ৫০ পিজ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টডল টেবলেট সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি রহিম বাদশা (৩০ ), পিতা-মোঃ আতাউর রহমান,গ্রাম- চাকমা পাড়া , পোস্ট ,মুজাহিদাবাদ থানা , রানীশংকৈল জেলা- ঠাকুরগাঁও। বিগত ০৬ মাস থেকে তিনি এই কাজের সাথে জড়িত আছেন এবং (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে বিক্রির উদ্দেশ্যে ৩৭৪/৩ এস হতে আনুমানিক ৫০০ কিমি বাংলাদেশ অভ্যন্তরে উওর কোলোনি নামক স্থানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিত্বকে জব্দকৃত মাদকদ্রব্য ও একটি বাইসাইকেল সহ আজ (১২ ডিসেম্বর) শুক্রবার সকালে রানীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে ।ঠাকুরগাঁও (৫০ ব্যাটালিয়ন) এর অধিনায়ক এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ