প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
বেনাপোল ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ।
বেনাপোল প্রতিনিধি আলমগীর হোসেন। ||
বেনাপোল ডিগ্রী কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও প্রাক্তন শিক্ষক জনাব আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব কামরুজ্জামান শান্তি, হিতোষী সদস্য জনাব একেএম আতিকুজ্জামান সনি এবং শিক্ষানুরাগী জনাব মোহাইমিনুল সাগর।এছাড়াও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পাঠ্যবহির্ভূত কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি অভিভাবক-শিক্ষক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অভিভাবক সমাবেশ–২০২৫ একটি সফল, অর্থবহ ও স্মরণীয় আয়োজন হিসেবে সমাপ্ত হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ