প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
প্রেসক্লাব আলফাডাঙ্গার দুই বছর পূর্তি উদযাপন সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে এগিয়ে চলার প্রতিশ্রুতি**
জাফর আলি,ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদপুর: ||
সত্য, বস্তুনিষ্ঠতা ও নৈতিক সাংবাদিকতার দৃঢ় অঙ্গীকার নিয়ে দুই বর্ষপূর্তি উদযাপন করলো প্রেসক্লাব আলফাডাঙ্গা। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা রোড প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন প্রেসক্লাবের সদস্যরা। পুরো আয়োজন ছিল উৎসবমুখর, মিলনমেলায় পরিণত হয় সাংবাদিকদের এই প্রিয় ঠিকানা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি শাহিনুর রহমান শাহিন (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি মাহমুদুল হাসান (ইয়াদ), সাধারণ সম্পাদক মামুন অর রশিদ (ইভান), রিজাউল করিম (দৈনিক স্বাধীন সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মো. বুখারী মল্লিক (জাতীয় দৈনিক গোয়েন্দা সংবাদ), আল মামুন চৌধুরী আশা, দপ্তর সম্পাদক জাফর আলী (দৈনিক ভোরের চেতনা), প্রচার সম্পাদক রাকিবুল রানা (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), অর্থ সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক ভোরের চেতনা), আইন সম্পাদক রনি সিকদার (দৈনিক সোনালী কণ্ঠ), সাহিত্য–সাংস্কৃতিক সম্পাদক সোহেল শরীফ, সদস্য রাকিবুল ইসলাম, মাহাদিন আক্তার (আকিব), মিয়া মোরাদ হোসেনসহ আরও অনেকে।বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রেসক্লাব আলফাডাঙ্গা স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে নির্ভীক, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে। তারা আরও বলেন,“গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশন করে না, সমাজের সত্যকে তুলে ধরে আয়নার মতো। সেই দায়িত্ববোধ থেকেই প্রেসক্লাব আলফাডাঙ্গার সাংবাদিকরা প্রতিদিন মাঠে-মহল্লায় ছুটে চলেন। আগামী দিনেও একই ধারাবাহিকতায় সমাজের উন্নয়ন, অসঙ্গতি দূরীকরণ এবং সত্য প্রতিষ্ঠায় কাজ করবে প্রেসক্লাব আলফাডাঙ্গা।”অনুষ্ঠান শেষে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, কার্যক্রমের মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রেসক্লাবের ঐক্য ও সুনাম ধরে রাখার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ