প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
বোদায় আসামি গ্রেফতার ২
মোঃ আশরাফুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি । ||
পঞ্চগড়ের বোদা থানা পুলিশ একই দিনে একটি নতুন ও একটি পুরনো মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে। নতুন মামলার আসামি মো. মিজানুর রহমান (৩৫) উপজেলার ঝলশালশিড়ি ইউপির হরিপুর গ্রামের বাসিন্দা। বুধবার (১০ ডিসেম্বর) বোদা থানায় তার বিরুদ্ধে ধারা ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) এজাহার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।অন্যজন মো. সমর আলী (৪০) একজন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। ২০১৯ সালের একটি মামলায় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হলেও তিনি দীর্ঘদিন ধরেই ফেরারি ছিলেন। পুলিশের বিশেষ অপারেশনে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঘাঘড়া আরজী গ্রামের বাসিন্দা। বোদা থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ