প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুইটি বিভাগ খোলার অনুমোদন
মোহ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত দুই অনুষদের অধীনে দুইটি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীন বিভাগ দুটিতে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে।বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানা যায়, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তিনটি শর্তসাপেক্ষে দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ খোলার অনুমোদন দেয়া হলো। বর্ণিত দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ হলো আইন অনুষদে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ।শর্তগুলো হলো- ইউজিসি থেকে গঠিত পরিদর্শন কমিটির (প্রযোজ্য ক্ষেত্রে) পরামর্শ অনুযায়ী বিভাগ চালু ও শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিতে হবে, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় কমিটি গঠন করে (যদি ইতোপূর্বে করা না হয়ে থাকে) কমিশনকে লিখিতভাবে জানাতে হবে, আইন ও হিসাব বিজ্ঞান বিভাগের কারিকুলাম প্রস্তুত করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন করে কমিশনকে লিখিতভাবে জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুসরণ করে এ সংক্রান্ত অন্যান্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ