প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মীরসরাই উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতি সভা সম্পন্ন
এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম ||
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মীরসরাই উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর,২০২৫ (সোমবার) উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় মীরসরাইয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে এসময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, মীরসরাই থানার নবাগতা ওসি ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল প্রমুখ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ