প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
বোচাগঞ্জ উপজেলার ২ সার ব্যবসায়ী কে ৭০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত
ফরিদ আহমেদ, বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ||
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় সার মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার তৈরীর অপরাধে ঈশানিয়া ইউনিয়নের বকুলতলা বাজারের স্যারের ডিলার আব্দুস সালাম মিন্টুর ম্যানেজার আশিককে ৫০ হাজার ও সেতাবগঞ্জ পৌর শহরের মেসার্স আব্দুল লতিফ স্যার ডিলারের দোকানে অভিযান চালিয়ে মেমো ছাড়া স্যার বিক্রয় করার অপরাধে লতিফ মোল্লার ছোট ভাই মোঃ আবুল কালাম আজাদ রিপন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চলতি আমন মৌসুমে স্যার ডিলার কর্তৃক কৃষক হয়রানি রোধ এর চলমান অভিযানের অংশ হিসেবে ৮ ডিসেম্বর সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান জানান, এই অভিযান আরো বেশ কয়েকদিন চলবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ