প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
বর্ণাঢ্য র্যালি ও পুষ্পস্তবক: পিরোজপুর মুক্ত দিবস পালিত
পিরোজপুর প্রতিনিধি ||
নানা আয়োজনে সোমবার (৮ ডিসেম্বর) পিরোজপুর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে কালেক্টরেট স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলেশ্বর খেয়াঘাটের বধ্যভূমি চত্বরেই শেষ হয়। শেষে জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, শহীদদের ছবি ও মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি বিভিন্ন ফেস্টুন বহন করেন। মুক্তিযুদ্ধের গান আর দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ