প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জাফর আলী, ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদপুর। ||
ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, আলফাডাঙ্গা।সভায় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার কর্মরত সব সাংবাদিক উপস্থিত ছিলেন।সভায় দুই দিবসকে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদ্যাপনের লক্ষ্যে সকল অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনাসভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা এবং আলোকসজ্জা।সভায় বক্তারা বলেন, বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে এসব অনুষ্ঠান বিশেষ ভূমিকা রাখবে।উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সকল দপ্তর ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কাম না করেন এবং সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে দিবসগুলো পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ