প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
পোরশায় বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল
পোরশা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নান ||
৭ই ডিসেম্বর রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় সারাইগাছি স্কুল মাঠে খালেদা জিয়ার সুস্থতা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয় ।উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী সাবেক এমপি ও সভাপতি নিয়ামতপুর উপজেলা। আরো উপস্থিত ছিলেন লায়ন মোঃ মাসুদ রানা মোঃ তৌফিকুর রহমান শাহ চৌধুরী মোঃ শফিউদ্দীন মন্ডল মোঃ আজহার আলী মোঃ মিজানুর রহমান মোঃ রাকিবউদ্দিন মহম্মদ আব্দুল জব্বার সহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সহ বিভিন্ন পেশাজীবী মানুষ ও সাংবাদিকবৃন্দএই দোয়ার কামনায় উপস্থিত হন। মাদ্রাসার ছাত্ররা কোরআনের আয়াত পাঠ করেন এবং মোহাম্মদ মাওলানা শরিফুল ইসলাম দোয়া পরিচালনা করেন ।পরিশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে অনুষ্ঠান শেষ করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ