প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল দোয়া ও আলোচনা সভা করেন
আলমগীর হোসেন,বেনাপোল প্রতিনিধি ||
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপসহীন নেত্রী। তার সুস্থতার জন্য সমগ্র দেশবাসী দোয়া করছে।” তারা মহান রাব্বুল আলামিনের কাছে দ্রুত আরোগ্য কামনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ চঞ্চল হোসেন, সদস্য মোঃ বদর ব্যাপারী, সদস্য মোঃ মোমিন হোসেন, ৩নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ বাবুল হোসেন, সদস্য সচিব মোঃ জাকির হোসেন জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ