প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
টেকসই বাঁধ নির্মাণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়তে FFCRJ এর রাউন্ড টেবিল ActionAid এর GOLD উদ্যোগের সহায়তা
লামিয়া সুলতানা মিমি, রামপাল, বাগেরহাট,প্রতিনিধি ; ||
টেকসই বাঁধ নির্মাণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়তে FFCRJ এর রাউন্ড টেবিলActionAid এর GOLD উদ্যোগের সহায়তায় সকল পক্ষের একসাথে পিটিশন জমা দেওয়ার অঙ্গীকারউপকূলীয় মানুষের জীবন, নিরাপত্তা এবং টিকে থাকার অধিকার রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি গড়তে FFCRJ একটি রাউন্ড টেবিল আলোচনা আয়োজন করেছে। এই আয়োজনটি FFCRJ এর উদ্যোগে পরিচালিত Actionaid এর GOLD ইনিশিয়েটিভ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় পার্টনার হিসেবে কাজ করছে।FFCRJ এর প্রতিনিধি আরনব আলোচনা পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের মতামত ও অঙ্গীকারগুলো সমন্বিতভাবে উপস্থাপনের ভূমিকা পালন করেন।রাউন্ড টেবিলে উপস্থিত ছিলেনইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবিভিন্ন রাজনৈতিক দলের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দনারী নেত্রী, যুব প্রতিনিধি এবং নদীভাঙন ক্ষতিগ্রস্ত পরিবারFFCRJ এর গবেষণা ও অ্যাডভোকেসি টিমআলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন যে টেকসই বাঁধ নির্মাণ এখন রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে গিয়ে উপকূলীয় মানুষের জীবনের অধিকার।FFCRJ প্রতিনিধি আরনব বলেনআমরা চাই প্রতিটি রাজনৈতিক দলের কাঠামোর ভেতর থেকে, ইউনিট, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়সহ, সবাই আলাদাভাবে সমর্থন দিক এবং যৌথভাবে সরকারপক্ষের কাছে পিটিশন জমা দিক।রাউন্ড টেবিলে সিদ্ধান্ত হয়সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আলাদা সমর্থনপত্র তৈরি হবেসবাই মিলে একসাথে পিটিশন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হবেনদীভাঙন, লবণাক্ততা এবং মানুষের দুরবস্থার প্রমাণসহ সুপারিশ উপস্থাপন করা হবেরাজনৈতিক নেতৃবৃন্দ জানান যে তারা নিজ নিজ দলের ভেতর থেকে আনুষ্ঠানিক সমর্থন ও সুপারিশ পাঠাবেন, যাতে টেকসই বাঁধের দাবি আরও শক্তিশালীভাবে জেলা প্রশাসনের সামনে উঠে আসে।FFCRJ জানায় যে ActionAid এর সহযোগিতা এবং রাজনৈতিক দলগুলোর এই যৌথ অঙ্গীকার রামপাল এলাকার টেকসই বাঁধ আন্দোলনকে নতুন গতি দেবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ