প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
বাংলার জমিনে আর দিনের ভোট রাতে হবে না। -জননেতা আফতাব উদ্দিন মোল্লা
দয়াল চন্দ্র রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : ||
দয়াল চন্দ্র রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : বিগত সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ নির্বাচনে দায়িত্ব পালন যারা করেছেন তাঁরাই দিনের ভোট রাতে নেয়ার সহযোগিতার করেছেন , তাই তাদের দিয়ে আর আগের মতো নির্বাচন হবে না । এবারের নির্বাচন ভোটের কারচুপির হওয়ার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন অমুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং অমুসলিম সম্প্রদায়ের লোকজনেরা হচ্ছে আমানত। বিগত সরকারের আমলে আমাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে। তাই আমার যদি ক্ষমতায়ন আসতে পারি তাহলে শতভাগ ধর্মীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ।আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুর চিরিরবন্দর রানীর বন্দরে খানসামা -চিরিরবন্দর উন্নয়ন ফোরামের ছাত্র - যুব ও নাগরিক সমাবেশে প্রধান অতিথি দিনাজপুর ৪ - চিরিরবন্দর -খানসামা আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা এ সব কথা বলেন । সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখা আমির প্রভাষক রাশেদুল হক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুল রহমান পলাশ ।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনি বলেন টেন্ডারবাজি চাঁদাবাজি জুলুম নির্যাতন চলবে না, জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া আমাদের দায়িত্ব , তিনি আরো বলেন আমাদের হক আদায় করা। বিগত সরকারের আমলে মানুষের কোন পরিবর্তন হয়নি, উত্তরাঞ্চলের কূষি কে সংকটাপন্ন করা হয়েছে।আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ( সিবগা ) সহ দুই উপজেলায় জামায়াতের নেতা কর্মী বক্তব্য রাখেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ