প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ নারীসহ আহত ৮ অধিক
ডেস্ক রিপোর্ট ||
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গজারিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় গাড়ি ও ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন তিনি।আহতদের মধ্যে স্বাধীন (২৮) ও সাইদুলের (২৫) অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আর আহত শিরিনা বেগম (৪৬), দেলোয়ার (৪৯), মোস্তফা (৪৮), সুজন (২৩), আসিফ মীর (১৯) এবং নয়নকে (২৬) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ