প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
কাঁচা খেজুরের রস পান করে এক কিশোরের মৃত্যু
রাফি হোসেন, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর আত্রাই উপজেলায় খেজুর গাছের কাঁচা রস পান করার পর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে অনিক মোল্লা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।অনিক আত্রাই উপজেলার ভোঁ-পাড়া ইউনিয়নের মহাদীঘি নামাপাড়া গ্রামের খোকা মোল্লার তৃতীয় পুত্র। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো মহাদীঘি গ্রামে শোকের ছায়া নেমে আসে।পরিবার সূত্রে জানা যায়, অনিক দু’দিন আগে খালি পেটে খেজুর গাছের রস পান করে। ওইদিন বিকেল থেকেই তার শরীরে জ্বর, মাথা ব্যথা ও তীব্র পেটব্যথা দেখা দেয়। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে জ্বরের চিকিৎসা করানো হলেও অবস্থার অবনতি হতে থাকে।গত বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। তবে পরীক্ষা শুরুর আগেই অনিকের মৃত্যু হয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, খেজুর রসের মাধ্যমে নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ