প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
তেঁতুলিয়া পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে মোবাইল কোট পরিচালনা
মোঃ আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি ||
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া ও লোহা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী রাস্তার উপর সংরক্ষণ করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০২(দুই) জন ব্যবসায়ীকে মোট ৩০,০০০/-(ত্রিশ হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়া নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করার অপরাধে ০১(এক) টি ট্রাক এর ড্রাইভারকে ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০২(দুই) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া এর সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আকাশ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ