প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
হিলি মুক্ত দিবস, বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
তাছির উদ্দিন বাপ্পি, হিলি (দিনাজপুর) প্রতিনিধি। ||
দিনাজপুরের হিলিতে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এই প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ