প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
ভেড়ামারায় বৃদ্ধ মহিলার রহস্যজনক মৃত্যু
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ ইখলাস হোসেন ||
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা (মানিকের গেট) এলাকায় এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় কালাম মেম্বারের পুকুর থেকে খায়রুন নেছা (৭০)—স্বামী মৃত জব্বার-এর সহধর্মিণীর মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”তিনি আরও জানান, ঘটনার প্রাথমিক তথ্য জানার জন্য নিহতের দুই ছেলে—আব্দুল্লাহ ও রকমান আলী—কে থানায় নিয়ে আসা হয়েছে।এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ