প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
অগ্নিকাণ্ড নিহত ১ এবং ৭টি গরু সহ ১১টি বাড়ি পুড়েছাই
মোঃ নুরুজ্জামান, হিলি প্রতিনিধি (দিনাজপুর) ||
দিনাজপুরের নবাবগঞ্জে শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে রইচ উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা যান। আগুনে ৭টি গরু সহ ১১টি বাড়িপুড়ে যায়।মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টার দিকে মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়নরা জানান, সন্ধ্যার পরপরই একটি ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে ব্যর্থ হন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, ১১টি বাড়ি, ৭টি গরু এবং একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।নুরুজ্জামান হোসেনহিলি দিনাজপুর। ০১৯৪৭৮৭৮৯৩৪
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ